ফাউল খেললে জনগণ লাল কার্ড দেখাবে: বাবলা

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, গত ২-৩ মাস ধরে

2022-11-12T17:34:23+00:00
2022-11-12T17:34:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফাউল খেললে জনগণ লাল কার্ড দেখাবে: বাবলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৭০)
X


জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, গত ২-৩ মাস ধরে রাজনৈতিক মঞ্চে শোনা যাচ্ছে খেলা হবে, খেলা হবে। কিন্তু কি নিয়ে খেলা হবে, কোন মাঠেই বা খেলা হবে তা কিন্তু জনগণ জানে না।

তবে কেউ যদি খেলতে গিয়ে ফাউল করে, জনগণ কিন্তু তাদের লাল কার্ড দেখাতে ভুল করবে না।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর ৫২নং ওয়ার্ডে সহিংস রাজনীতির প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক, ইসলামী মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় জাপা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু দেশের বর্তমান রাজনীতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। একটি দল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শক্তি প্রদর্শন করে শোডাউনের রাজনীতি করছে, আরেক দল যেকোন মূল্যে ক্ষমতায় আসার জন্য সহিংসতার পথ বেছে নিচ্ছে। কিন্তু জাতীয় পার্টি সহিংস রাজনীতির পরিবর্তে শান্তির রাজনীতিতে বিশ্বাসী। শোডাউনের রাজনীতির চেয়ে গণমানুষের শক্তিকে প্রাধান্য দেয়। আমরা বিশ্বাস করি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, সাংবিধানিকভাবে যে পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পদ্ধতিতে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। কোনো অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে জাতীয় পার্টি বিশ্বাস করে না। তাই যারা রাজনীতির সভা সমাবেশের নামে অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে, পক্ষান্তরে তারা দেশে অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী  মানবিক মূল্যবোধ সম্পন্ন কোনো মানুষ তা মেনে নেবে না।

কদমতলী থানা জাপা সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাউসার আহমেদ, শাহনাজ পারভীন, বাবুল হোসেন মিন্টু, হাসান আলী, কফিল উদ্দিন কফু, ইসমাঈল হোসেন, মো. জাহাঙ্গীর, মো. আলমগীর প্রমুখ।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy