আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের সহকারী

2022-11-13T21:49:25+00:00
2022-11-13T21:49:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই : বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৯:৪৯ পিএম   (ভিজিট : ২২৫)
X

ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্থাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।


বাবু/এসআর






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy