পুঁজিবাজারে লেনদেনের সময় আবারো পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার

পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি আবারও পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার

2022-11-14T14:02:24+00:00
2022-11-14T14:02:24+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পুঁজিবাজারে লেনদেনের সময় আবারো পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ২:০২ পিএম   (ভিজিট : ১৯৭)
X


পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি আবারও পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে সকাল ১০টায় শুরু হবে লেনদেন।

সোমবার (১৪ নভেম্বর) বিএসইসির সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে সকাল ১০টায় পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। যা বিরতিহীনভাবে চলবে ২টা ২০ মিনিট পর্যন্ত।

প্রি-ওপেনিং সময় সকাল ৯টা ৫৫ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত। আর পোস্ট-ক্লোজিং সময় দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে গত ৮ নভেম্বর বিএসইসি জানিয়েছিল ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টায় থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত হবে। আর প্রি-ওপেনিং সময় ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছিল। আর পোস্ট-ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছিল ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।

বাবু/এসএম





Loading...
Loading...


শেয়ারবাজার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy