কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিনি নিকোলাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৪ নভেম্বর) দুপুরে

2022-11-14T14:57:21+00:00
2022-11-14T14:57:21+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ২:৫৭ পিএম   (ভিজিট : ২১৯)
X


বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিনি নিকোলাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ১টা ৩০ মিনিটে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।  

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটি সদস্য ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত আছেন।

এর আগে, ৩ ফেব্রুয়ারি ২০২২ ঢাকাস্থ কানাডা হাইকমিশনার হিসেবে কাজ শুরু করেন তিনি।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy