ঢাকা জেলা বিএনপির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাডভোকেট নিপুণ

2022-11-15T18:52:36+00:00
2022-11-15T18:52:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা জেলা বিএনপির কমিটি ঘোষণা
সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৬:৫২ পিএম   (ভিজিট : ৩১০)
X

ঢাকা জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভাপতি আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর নিপুণ রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি। এছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।

অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এর মধ্যে অমি হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের ছেলে। 

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy