সিলেটে ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সিলেটের ওসমানীনগরে প্রচারপত্র বিতরণকালে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা

2022-11-16T00:25:57+00:00
2022-11-16T00:30:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২:২৫ এএম  আপডেট: ১৬.১১.২০২২ ১২:৩০ এএম  (ভিজিট : ২১৩)
X

সিলেটের ওসমানীনগরে প্রচারপত্র বিতরণকালে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণকালে তিনি পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন। এ সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।


জানা যায়, ১৯ নভেম্বরের সিলেট বিভাগী সমাবেশ সফল করার জন্য আজ মঙ্গলবার বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওসমানীনগরে প্রচারপত্র বিতরণ করতে আসেন ইলিয়াস পত্নী লুনা। এ সময় শেরপুর থেকে দয়ামীর পর্যন্ত পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বাধার মুখে পড়লে কর্মসূচি প্রায় শেষ হয়ে যায়।


গোয়ালাবাজার এলাকায় লুনার গাড়িতে হামলা করে গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন ইলিয়াস পত্নী লুনা। হামলা প্রতিহত করতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রুপ আব্দুল আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়াও প্রচারপত্র বিতরণকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ মিলন, উমরপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলামকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।



এদিকে, বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে গোয়ালাবাজারে যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া। বিএনপির হামলায় যুবলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি। জাবেদ আহমদ আম্বিয়া বলেন, প্রতিষ্ঠাবার্ষির্কী পালন করতে গোয়ালাবাজার এলাকায় কেক কাটছিল যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস আলীর স্ত্রীকে সঙ্গে নিয়ে হামলা করলে আমাদের ছয় নেতাকর্মী আহত হয়।


ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, পূর্ব নির্ধারিত প্রচারপত্র বিতরণ কর্মসূচি চলাকালে গোয়ালাবাজার এলাকায় পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিয়ে আমার ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পুলিশ এখন উল্টো বলছে আমরা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছি। ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।


বাবু/এসআর






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy