গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এরই ধারাবাহিকতায় ব্যাংকটি দেশে

2022-11-16T11:03:25+00:00
2022-11-16T11:03:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১১:০৩ এএম   (ভিজিট : ১৯৯)
X


পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এরই ধারাবাহিকতায় ব্যাংকটি দেশে উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) বুধবার (১৬ নভেম্বর) থেকে লেনদেন শুরু করেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরিভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের ট্রেডিং কোড হলো- “GIB”। ডিএসইতে প্রথম দিনে ব্যাংকটির শেয়ার ৯.৮০ টাকায় লেনদেন শুরু হয়। তবে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ব্যাংকটির শেয়ার ১ টাকা বার ১০ শতাংশ করে ৯ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

তার আগে ব্যাংকটির আইপিও আবেদন গত ১৬ থেকে ২০ অক্টোবর গ্রহণ করা হয়।

গত ১৫ জুন আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংককে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ারবাজার ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এরমধ্যে ২৫ শতাংশ অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে, যা বিনিয়োগকারীদের নিজেরাই করতে পারে। এজন্য ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের প্রয়োজন পড়ে না।

কোম্পানির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৪.৪২ টাকায়। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯১ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।

আইপিওতে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy