জবিতে ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশ

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ও প্রথম মাইগ্রেশন প্রকাশ করা

2022-11-17T16:28:06+00:00
2022-11-17T16:30:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জবিতে ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশ
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৪:২৮ পিএম  আপডেট: ১৭.১১.২০২২ ৪:৩০ পিএম  (ভিজিট : ২১৪)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ও প্রথম মাইগ্রেশন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় মেধাতালিকায় তিন ইউনিটে মোট ২ হাজার ৬১৫ শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় মেধাতালিকায় ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১,১৫৫ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৮৫০ জন এবং ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৬১০ জন শিক্ষার্থী বিষয় পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিভাগ এবং এই তিন ইউনিটে সর্বমোট ৪৩ হাজার ৫৫১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে মোট আসনসংখ্যা ৮২৫টি। অপরদিকে ‘বি’ ইউনিটে মোট ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭০টি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রয়েছে। ‘সি’ ইউনিটের চারটি বিভাগের জন্য মোট আসন সংখ্যা ৫২০টি। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৬০ এবং বিজ্ঞান ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৬০টি সিট বরাদ্দ রয়েছে। এর পূর্বে গত ৪নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।

মেধাতালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের) আগামী ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy