পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন ১৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সরকারি ৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৩ জন মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার

2022-11-17T20:08:11+00:00
2022-11-17T20:08:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন ১৩ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৮:০৮ পিএম   (ভিজিট : ২৬৭)
X

সরকারি ৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৩ জন মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জিএম থেকে পদোন্নতি পেয়ে ডিএমডি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সোনালী ব্যাংকের সুভাষ চন্দ্র দাস, জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলম, মিস দেলওয়ারা বেগম, শ্যামল কৃষ্ণ সাহা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মো. জাহাঙ্গীর হোসেন, বেসিক ব্যাংকের খান ইকবাল হাসান, মো. আবুল কালাম আজাদ, রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম, তাহমিনা আখতার, পারসুমা আলম, মো. গোলাম মুরতুজা এবং কর্মসংস্থান ব্যাংকের মেহের সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ বা পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১৯ ও সরকারের সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার অব্যবহিত পূর্বের কর্মস্থলে (ইনসিটু) পদায়ন করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy