কারিগরির স্থগিত পরীক্ষা ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ প্রশ্নপত্র ভুলের কারণে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭

2022-11-17T21:03:41+00:00
2022-11-17T21:03:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারিগরির স্থগিত পরীক্ষা ৭ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৯:০৩ পিএম   (ভিজিট : ১৬৪)
X

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ প্রশ্নপত্র ভুলের কারণে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত সংশোধিত এ রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। রুটিনে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি (বিএমটি/বিএম) একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা-২০২২ এর গত ৬ নভেম্বর স্থগিতকৃত পরীক্ষা-বিষয় ও কোড: বাংলা-১, ২১৮১১ (নতুন সিলেবাস), ১৮১১ (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর বেলা ২টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর ওই দিন বাংলা-১ এ প্রশ্ন ভুলের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। যদিও কারিগরি বোর্ড পরীক্ষা স্থগিতের নোটিশে বলা হয়েছিল, অনিবার্য কারণ বশতঃ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy