সিলেটে পৌঁছালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে শনিবার। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

2022-11-19T00:56:43+00:00
2022-11-19T00:56:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে পৌঁছালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১২:৫৬ এএম   (ভিজিট : ২২০)
X


সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে শনিবার। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এজন্য আজ শুক্রবার রাতের ফ্লাইটে সিলেট পৌঁছেছেন তিনি। রাত ১০ টায় তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতোমধ্যে কয়েকটি বিভাগ ও ফরিদপুর জেলায় গণসমাবেশ করেছে দলটি। তারই অংশ হিসেবে সিলেটেও শনিবার গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy