আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয় লাভ করবে: শাজাহান খান এমপি

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, 'আগামী নির্বাচনেও আওয়ামী লীগ আবারও বিজয় লাভ করবে। জেলা ও

2022-11-19T10:20:49+00:00
2022-11-19T10:20:49+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয় লাভ করবে: শাজাহান খান এমপি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১০:২০ এএম   (ভিজিট : ২২২)
X


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, 'আগামী নির্বাচনেও আওয়ামী লীগ আবারও বিজয় লাভ করবে। জেলা ও উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ।

বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে উন্নয়নের যে জোঁয়ার বইছে। এমনকি, পদ্মা সেতু নির্মানে মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করছে, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করায়, তা দেখেই আওয়ামী লীগকে আবারো ভোট দিবে দেশের জনগণ। '

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘আহ্মাদিয়া কামিল মাদ্রাসা’র ৪ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

এসময় শাজাহান খান বলেন, 'আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বেশকিছু জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। যেসব জেলা ও উপজেলায় সম্মেলন বাকি আছে, তা ১৪ ডিসেম্বরের আগে সমাপ্ত হবে। '

তিনি আরও বলেন, 'সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটি সম্মেলনকে জাকজমকপূর্ণ করতে কাজ শুরু করেছে। এই সম্মেলনকে মহাসমাবেশে পরিনত করার জন্য আওয়ামী লীগ সার্বিক প্রস্তুতি নিয়েছে। '

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, চেম্বর অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান খান, মাদ্রাসাটির দাতা সদস্য এসএম আরাফাত হোসেনসহ অন্যরা। '

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy