খেলার নিয়ম ভঙ্গ করেন তাহলে খবর আছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাতের আঁধারে কাঁচপুর সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক পুড়িয়ে ফেলেছে,

2022-11-20T17:50:43+00:00
2022-11-20T17:50:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খেলার নিয়ম ভঙ্গ করেন তাহলে খবর আছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৯৪)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাতের আঁধারে কাঁচপুর সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক পুড়িয়ে ফেলেছে, ভেঙ্গে ফেলেছে, এরা কারা? এরা আগুন সন্ত্রাস। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। রাজনীতি রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব। যদি খেলার নিয়ম ভঙ্গ করেন তাহলে খবর আছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় মাসকট প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি, জামায়াত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
 
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকা প্রণয়নকারীদের বিরুদ্ধে, খেলা হবে বিএনপির বিরুদ্ধে। খেলা হবে আগামী ডিসেম্বরে। তিনি বলেন, ফখরুল ভাই, বড় বড় কথা বলছেন, মুচলেকা দিয়ে তারেক রহমান লন্ডনে গেছেন। বিএনপি স্বাধীনতার শত্রু। বিজয়ের মাসে প্রস্তুত হয়ে যান। গণতন্ত্র বিএনপি গিলে খেয়েছে। আইনের শাসন গিলে খেয়েছে, আবার ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশ গিলে খাবে। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ঢাকা মহানগর উত্তর আওয়ামী সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ। সমাবেশের সার্বিক সহযোগিতা করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।

বাবু/জেএম 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy