প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৬:২৩ পিএম (ভিজিট : ২০১)

X
বিএনপির সমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
রোববার (২০ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল থেকে হত্যাকারীদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
জেলা ছাত্রদল নেতা ও রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভুঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদল ও রূপগঞ্জ থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বাবু/এসএম