করিম বেনজেমার বদলি কাউকে দলে নিচ্ছে না ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

গত বছরটা ফর্মের তুঙ্গে ছিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। তবে দুঃখজনকভাবে এবারের কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্যালন

2022-11-20T20:31:58+00:00
2022-11-20T20:33:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করিম বেনজেমার বদলি কাউকে দলে নিচ্ছে না ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৮:৩১ পিএম  আপডেট: ২০.১১.২০২২ ৮:৩৩ পিএম  (ভিজিট : ১৯৭)
X

গত বছরটা ফর্মের তুঙ্গে ছিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। তবে দুঃখজনকভাবে এবারের কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবলার। গতকাল আনুষ্ঠানিকভাবে বেনজেমার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স টিম ম্যানেজমেন্ট। একদিন পর রোববার জানা গেল বেনজেমার পরিবর্তে কোনো খেলোয়াড়কে দলে ভেড়াবে না ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
 
বিশ্বকাপ শুরুর একদিন আগে বেনজেমার বিষয়ে ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম জানান, বেনজেমার বদলি হিসেবে কারো কথা ভাবছেন না তারা। কয়েকদিন আগেই ইনজুরির কারণে ক্রিস্টোফার এনকুকু ছিটকে গেলে তার বদলি হিসেবে র‍্যান্দাল কোলো মুয়ানিকে নেন দেশম। কিন্তু বেনজেমার বদলে কাউকে নেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে উত্তরে সরাসরি ‘না’ বলে দেন তিনি।

বেনজেমার বদলি হিসেবে কাউকে নেওয়া হবে কিনা এ প্রসঙ্গে দেশম বলেন, ‘সহজ ব্যাপার, আমি চাই না তাই। এটা মজার কোনো ব্যাপার নয়। এর আগে ক্রিস্টোফারকে হারিয়েছি আমরা, যা সবাইকে দুঃখ দিয়েছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy