শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের ওপরও অত্যাচার করছে সরকার: সেলিমা

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার শুধু বিএনপির নেতাকর্মীদের ওপর নয়, সাধারণ মানুষের ওপরও অত্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির

2022-11-21T17:25:04+00:00
2022-11-21T17:25:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের ওপরও অত্যাচার করছে সরকার: সেলিমা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৫:২৫ পিএম   (ভিজিট : ১৮৭)
X


বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার শুধু বিএনপির নেতাকর্মীদের ওপর নয়, সাধারণ মানুষের ওপরও অত্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান বলেন, বিভিন্নভাবে দেশের টাকা মেরে তারা (সরকার) বিদেশে পাচার করছে। এটা আর চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন আমরা ক্ষমতা চাই না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভাতের অধিকার কেড়ে নিয়েছে। তারা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এইভাবে আর চলতে দেওয়া যায় না। আমরা বিভাগীয় গণসমাবেশে দেখছি, মানুষ কীভাবে ছুটে আসছে। মানুষের আজ ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। এখানে আর কোনো কথা থাকতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। সেই ভোটে যারা জয়ী হবে তারাই জনগণের সরকার।

আওয়ামী লীগ বারবার বলছে সংবিধানের নিয়মে নির্বাচন হবে, এটা কোনো সংবিধান? যে সংবিধান তারা দশবার কাঁটা-ছেড়া করে নিজেদের মতো করে বানিয়েছে। দেশের মানুষ আজ জেগে উঠেছে। এখানে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জায়গা হবে না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy