যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন মাশরাফিসহ তিনজন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ

2022-11-21T19:10:53+00:00
2022-11-21T19:10:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন মাশরাফিসহ তিনজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭:১০ পিএম   (ভিজিট : ২০২)
X

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ তিনজন। অন্য দুইজন সদস্য হলেন- যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহারিযার জাহেদী।  

সোমবার (২১ নভেম্বর) এবং গত ১৫ নভেম্বরের শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব রোখছানা বেগম কর্তৃক সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। আগামী তিন বছরের জন্য ওই তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে যবিপ্রবির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশিদ অর্ণব বলেন, তিন বছরের জন্য সদস্যদের মনোনীত করা হয়েছে। এর আগেও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ রিজেন্ট বোর্ডের সদস্য ছিলেন। তবে একজন সংসদ সদস্যের পদ শূন্য ছিল।

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy