মাঠে নামার আগে আর্জেন্টিনা কোচের ‘অন্যরকম’ বার্তা

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচ আর্জেন্টিনা আজ খেলতে নামবে সৌদি আরবের বিপক্ষে। হেড কোচ হিসেবে নিজের

2022-11-22T09:48:26+00:00
2022-11-22T09:48:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঠে নামার আগে আর্জেন্টিনা কোচের ‘অন্যরকম’ বার্তা
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৯:৪৮ এএম   (ভিজিট : ২২৯)
X


কাতার বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচ আর্জেন্টিনা আজ খেলতে নামবে সৌদি আরবের বিপক্ষে। হেড কোচ হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ, তবুও ট্রফি জয়ের পথটা জানেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগে এসে দিলেন সতর্ক বার্তাও। মনে করিয়ে দিলেন, ফেভারিট হলেই বিশ্বকাপ জেতা যায় না।

তিনি বলেছেন, ‘এমনকি ২০১৪ সালেও আমরা ফাইনাল খেলেছি। আর্জেন্টিনা হয়তো আরেকটু ভালো করতে পারতো। বাকি সবকিছু হচ্ছে বিস্তারিত ব্যাপার। এটাই দলগুলোকে চ্যাম্পিয়ন করবে। সেরা খেললেই বিশ্বকাপ জিতবে, এমন না।’

‘সবচেয়ে বড় ফেভারিট দল বিশ্বকাপ জেতে না। আমার মনে হয় অনেক বড় দেশ আছে, দারুণ দল; অন্তত আটটি তো হবেই যারা বিশ্বকাপ জিততে পারে। বেশির ভাগই ইউরোপের, গত আসরেও তারাই জিতেছে।’

চার বছর ধরে দলকে গড়ে তুলেছেন, এর মধ্যে একাদশ খুব একটা বদলাননি। স্কালোনির জন্য অবশ্য চিন্তার জায়গা জিওভান্নি লো সেলসোর ইনজুরি। তবে তিনি না থাকলেও খেলার ধরনে খুব একটা বদল আসবে না বলেই জানালেন স্কালোনি।

তিনি বলেছেন, ‘দল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। আমি আজকে বলেছি ফুটবলারদের। আমরা এটা বদলাবো না আর সিস্টেমও। আপনারা কালকে দেখবেন একাদশ; খুব বড় বদল আসবে না।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy