লিওনেল মেসির গোলে ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরিই খেলছে আকাশী-সাদাদের সঙ্গে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের জালে মেসির সেই গোলের পর আরও গুনে গুনে তিন বার বল জড়িয়েছে তার দল।
তবে এরপরও প্রথমার্ধ বিরতিতে দলটিকে যেতে হয়েছে ১-০ গোলে এগিয়েই। বাকি তিন গোলই বাতিল হয়েছে অফসাইডের কাটায়।