জয় উদযাপনে সৌদি আরবে এক দিনের রাষ্ট্রীয় ছুটি

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপে ইতিহাসের জন্ম দিল সৌদি আরব। এশিয়ার দলটির কাছে প্রথমবারের মতো হারল আলবিসেলেস্তারা।অন্যদিকে এই ঐতিহাসিক

2022-11-23T00:29:54+00:00
2022-11-23T00:32:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয় উদযাপনে সৌদি আরবে এক দিনের রাষ্ট্রীয় ছুটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:২৯ এএম  আপডেট: ২৩.১১.২০২২ ১২:৩২ এএম  (ভিজিট : ২৭৫)
X

আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপে ইতিহাসের জন্ম দিল সৌদি আরব। এশিয়ার দলটির কাছে প্রথমবারের মতো হারল আলবিসেলেস্তারা।


অন্যদিকে এই ঐতিহাসিক জয়ের এক দিন পর রাষ্ট্রীয় ছুটির ঘোষণা করেছে সৌদি আরব। আজ মঙ্গলবার রাতে দেওয়া এ ঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার সৌদি আরবে থাকবে রাষ্ট্রীয় ছুটি।

খালিজ টাইমসের বরাতে জানা গেছে, বিশ্বকাপে সৌদি আরবের ঐতিহাসিক জয় উদযাপনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে, যা দেশটির সরকারি ও বেসরকারি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।


উল্লেখ্য, আজ মঙ্গলবার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুদলের পার্থক্য বিস্তর; আর্জেন্টিনা ৩ আর সৌদি আরব ৫১। কিন্তু দুর্দান্ত প্লেসিং ফুটবল, জমাট রক্ষণ আর মোহাম্মদ আল ওয়াইসের দারুণ গোলকিপিং, আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয় এনে দেয়। ২-১ গোলে জয় পায় সৌদি আরব।

বাবু/এসআর






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy