সৌদি ফুটবলারদের কী উপহার দিচ্ছেন যুবরাজ!

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপ ২০২২

ফুটবল বিশ্বকাপে মঙ্গলবার আর্জেন্টিনাকে পরাজিত করে বড় পুরস্কার পেতে যাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা।আর্জেন্টিনার বিরুদ্ধে যারা খেলেছেন তাদের প্রত্যেককে

2022-11-23T12:08:52+00:00
2022-11-23T12:08:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি ফুটবলারদের কী উপহার দিচ্ছেন যুবরাজ!
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:০৮ পিএম   (ভিজিট : ২৪০)
X


ফুটবল বিশ্বকাপে মঙ্গলবার আর্জেন্টিনাকে পরাজিত করে বড় পুরস্কার পেতে যাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা।

আর্জেন্টিনার বিরুদ্ধে যারা খেলেছেন তাদের প্রত্যেককে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দামি গাড়ি উপহার দেবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিস্ময়কর এ বিজয়ে বুধবার সৌদি আরবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

এ দিন সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় বন্ধ থাকবে।

সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গেছে দেশটিতে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। গাড়ির জানলায় লাগানো সৌদির পতাকা।

আতশবাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করতে দেখা গেছে তাদের। রাস্তায় উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছে, আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা।

আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে উপহার দেবেন যুবরাজ সালমান। প্রত্যেককে রোল্‌স রয়েস ফ্যান্টম গাড়ি দেওয়া হবে বলে জানা গেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy