বাংলালিংক-ওয়ালটন চুক্তি

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

বাংলালিংক সম্প্রতি ওয়ালটনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, ওয়ালটনের নতুন ডিভাইসে বাংলালিংকের ডিজিটাল বিনোদনের

2022-11-23T16:33:15+00:00
2022-11-23T16:33:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাংলালিংক-ওয়ালটন চুক্তি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৪:৩৩ পিএম   (ভিজিট : ২৪২)
X


বাংলালিংক সম্প্রতি ওয়ালটনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, ওয়ালটনের নতুন ডিভাইসে বাংলালিংকের ডিজিটাল বিনোদনের অ্যাপ ‘টফি’ প্রি-ইন্সটলড্ থাকবে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাসট্রিজের ডেপুটি ম্যাসেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলালিংক।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টফির ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ, ওয়ালটনের চিফ বিজনেস অফিসার (কম্পিউটার প্রোডাক্টস) মো. তৌহিদুর রহমান রাদ ও প্রতিষ্ঠান দুটির উচ্চ পদস্থ কর্মকর্তারা।  

এবার শুধুমাত্র দেশের সবচেয়ে বড় ডিজিটাল প্ল্যাটফর্ম টফি দর্শকদের জন্য ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ লাইভস্ট্রিম করছে। এই প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমা, নাটক, সিরিজ ও লাইভ টিভি চ্যানেলের মতো বিনোদনের বিভিন্ন কনটেন্টও উপভোগ করতে পারবেন।  

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন,দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট সেবা দানের পাশাপাশি আমরা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত গ্রাহকদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা চালু করেছি।  

গ্রাহকদেরকে মানসম্পন্ন বিনোদনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুধুমাত্র টফিতে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২TM-এর লাইভস্ট্রিম চালু করা হয়েছে। ওয়ালটনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও বেশি সংখ্যক দর্শককে ডিজিটাল ডিভাইসে এই মেগা ইভেন্ট উপভোগ করার সুযোগ দেবে।   

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাসট্রিজের ডেপুটি ম্যাসেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী বলেন, টফি ইতোমধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রি-ইন্সটলড্ টফি অ্যাপের মাধ্যমে দর্শকরা বিভিন্ন ধরনের মানসম্পন্ন কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে গ্রাহকদের জন্য অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর লাইভস্ট্রিম।  

৭০ লাখ মাসিক সক্রিয় ব্যবহারকারীসহ টফি দর্শকদের ডিজিটাল বিনোদনের উন্নততর সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy