না.গঞ্জে হামলার শিকার বিএনপি ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলার শিকার হয়েছেন বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।এ সময় ছাত্রদলের কেন্দ্রীয়

2022-11-23T17:42:52+00:00
2022-11-23T17:42:52+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
না.গঞ্জে হামলার শিকার বিএনপি ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৭৮)
X


নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলার শিকার হয়েছেন বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।  

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতারা হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেতা নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

বিকেলে এপথে তারা ফিরছিলেন ঢাকার দিকে। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।  

এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন নেতা আহত হন। অন্যরা দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।  

আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ জানান, আমরা খবর পেয়ে দ্রুত ছুটে এসেছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি, খোঁজ নেওয়া হচ্ছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

গত ১৯ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণের সময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত মো. নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। 

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy