সৌদি কোচের ভবিষ্যদ্বাণী : আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলের হারে ‘ক্র্যাশ ল্যান্ডিং’য়ের শিকার হয়েছে লিওনেল মেসির দল। যার

2022-11-23T18:11:47+00:00
2022-11-23T18:11:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি কোচের ভবিষ্যদ্বাণী : আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৬:১১ পিএম   (ভিজিট : ১৯৩)
X

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলের হারে ‘ক্র্যাশ ল্যান্ডিং’য়ের শিকার হয়েছে লিওনেল মেসির দল। যার মগজের জোরে এই হারের কবলে পড়েছেন লিওনেল মেসিরা, সেই সৌদি আরব কোচ হার্ভে রেনার্ডের অভিমত, এই হারের পরও আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জিতবে।

আর্জেন্টিনাকে তিনি বলছেন বিশ্বাস না হারাতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, ফুটবলে যে কোনো কিছু হতে পারে। আপনার প্রতিপক্ষের নাম আপনাকে কখনো সমানভাবে অনুপ্রাণিত করবে না। যেমন ধরুন, সৌদির বিপক্ষে যেমন অনুপ্রেরণা নিয়ে খেলবেন আপনি, ব্রাজিলের বিপক্ষে নিশ্চয়ই একই অনুপ্রেরণা নিয়ে খেলবেন না!’

সৌদির এই জয়ের পেছনে কী ছিল? এ প্রশ্নের জবাবে রেনার্ড আকাশের দিকে আঙুল তুলে দেখালেন। বললেন, ‘তারারা আমাদের পক্ষে কাজ করেছিল।’ সেই তারারা কি এবার আর্জেন্টিনাকে সঙ্গ দেবে? এই প্রশ্নের জবাবে নিঃসন্দেহ হয়েই রেনার্ড বললেন, ‘দেখুন, তারা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন, তাদের দলে ভালো খেলোয়াড় আছে। এমনটা ফুটবলে ঘটেই থাকে কখনো সখনো!’

এই হারের পর মেসিদের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আর্জেন্টিনা কতদূর যেতে পারবে, এমন প্রশ্নও উঠছে বেশ। তেমন একটা প্রশ্ন ছিল সৌদি কোচের কাছেও। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টসের সাংবাদিক আনহেলা লেরেনা জানান, সেই প্রশ্নের জবাবে রেনার্ড বলেছেন, ‘আর্জেন্টিনা গ্রুপ পর্ব তো পেরোবেই, বিশ্বকাপটাও জিতে যাবেন মেসিরা।’

ম্যাচ শেষে মেসিও বলেছেন একই কথা। সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না।’ মেসিরা এবার সেটা করে দেখাতে পারলেই হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy