বিএনপিকে বেইমানের দল বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বেইমানের দল। খুনিদের দল। খুনিদের দায়মুক্ত করার জন্য আইন করেছে।

2022-11-24T16:17:53+00:00
2022-11-24T16:17:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপিকে বেইমানের দল বললেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৪:১৭ পিএম   (ভিজিট : ২৬৭)
X


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বেইমানের দল। খুনিদের দল। খুনিদের দায়মুক্ত করার জন্য আইন করেছে। এরা জেলহত্যা করেছে। এদেরকে বিশ্বাস করবেন না’।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান পেছনে না থাকলে বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না। জেল হত্যার সাহস পেত না। শহরে বড় লোকের বাড়ির সামনে লেখা থাকে ‘কুকুর হইতে সাবধান’। আমি বলি ‘বিএনপি হতে সাবধান’। ক্ষমতায় থাকতে বিদ্যুৎ খেয়েছে। আবার যদি ক্ষমতায় আসে পুরো দেশটাকে গিলে খাবে। খেলা হবে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে’।

তিনি আরও বলেন, ‘খেলা হবে বিএনপির বিরুদ্ধে। আগামী বিজয়ের মাসে রাজপথে, খেলা হবে আগামী নির্বাচনে। আপনারা প্রস্তুত হয়ে যান। বিজয়ের মাসে প্রস্তুত হয়ে যান, খেলা হবে নির্বাচনে। খুলনার মনজুর ইমাম, হুমায়ুন কবির বালু, নাটোরের মমতাজসহ খুনিদের দলের বিরুদ্ধে খেলা হবে’।

তিনি বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উন্নয়ন চালিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন জন্য শেখ হাসিনার সরকার দরকার। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে’।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy