স্যরি বলে ক্ষমা চাইলে মানুষ নৌকাকে ফিরিয়ে দেবে না: হুইপ স্বপন

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন,

2022-11-24T16:58:21+00:00
2022-11-24T17:02:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্যরি বলে ক্ষমা চাইলে মানুষ নৌকাকে ফিরিয়ে দেবে না: হুইপ স্বপন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৪:৫৮ পিএম  আপডেট: ২৪.১১.২০২২ ৫:০২ পিএম  (ভিজিট : ২২১)
X


বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দয়া করে অহংকার করবেন না। ভুল মানুষ করে, ফেরেশতা করে না। ভুল মানুষ করে, মানুষ আশরাফুল মাখলুকাত।

তিনি বলেন, মানুষের দুয়ারে যান, তাদের বুঝান। তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমি বিশ্বাস করি, বাংলার মানুষের কাছে যদি আমরা স্যরি বলে ক্ষমা প্রার্থনা করি, বাঙলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবে না।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, আমাদের সৌভাগ্য আমাদের একজন শেখ হাসিনা আছেন। জননেত্রী শেখ হাসিনার চেয়ে আপন বাঙালির কেউ নেই। বঙ্গবন্ধু প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানের কথা বলে গেছেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্ত, আদর্শের উত্তরাধিকারী। বঙ্গবন্ধুকন্যা এই রাষ্ট্রের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছেন।   

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করার জন্য প্রধানমন্ত্রী হননি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন। তার মতো দক্ষ রাষ্ট্রনেতা, অভিজ্ঞ রাষ্ট্রনেতা পৃথিবীতে কম আছেন।  

তিনি আরও বলেন, বাংলার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি নির্ঘুম রাত্রি যাপন করেন। বঙ্গবন্ধুকন্যা ছাড়া এই মুহূর্তে বাংলার মানুষের মুখে হাসি ফোটাবেন এমন কোনো নেতা নেই। এজন্য আমাদের একজন নেতার ওপর অভিমান করে দয়া করে সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।  

সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিন ও ফুয়াদ হোসেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকেরকে পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy