দারুণ খেলেও প্রথমার্ধে গোল পায়নি উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। যদিও উরুগুয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে

2022-11-24T20:33:50+00:00
2022-11-24T20:33:50+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দারুণ খেলেও প্রথমার্ধে গোল পায়নি উরুগুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৯০)
X

উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। যদিও উরুগুয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে ম্যাচের ৪৩ মিনিটে। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে ফেদেরিকো ভালভার্দের উড়িয়ে মারা বলে হেড নিয়েছিলেন দিয়েগো গোডিন। কিন্তু বল পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।

অবশ্য নিশ্চিত গোলের সুযোগ মিস করেছেন দক্ষিণ কোরিয়ার হোয়াং ইন-বিওম। এসময় ডান দিকে থেকে উড়ে আসা বল পান তিনি। সামনে ছিলেন কেবল উরুগুয়ের গোলরক্ষকে। তাকে একা পেয়েও গোল করতে পারেননি। বল উপর দিয়ে উড়িয়ে মারেন। ৩৪ মিনিটে সুযোগ পেয়ে মিস করেন হোয়াং উই-জোও।

তার আগে ১৯ মিনিটে উরুগুয়ের ভালভার্দে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি উপর দিয়ে উড়িয়ে মেরে নষ্ট করেন। এভাবে সুযোগ মিসের মহড়া চলায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

তবে বলের দখল ছিল সমানে সমান, ৫০-৫০। তবে উরুগুয়ে গোলপোস্টে শট নিয়েছিল ৪টি। তার মধ্যে একটি ছিল অন টার্গেটে। দক্ষিণ কোরিয়া শট নিয়েছিল ২টি। এই অর্ধে উরুগুয়ে ৩টি ও কোরিয়া ২টি কর্নার পায়।

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy