মাঠেই কাঁদলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

সার্বিয়ার বিপক্ষে জয় পেলেও চিন্তার ভাঁজ ব্রাজিল শিবিরে। দলের বড় তরকা নেইমার জুনিয়র চোট নিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচের

2022-11-25T10:04:29+00:00
2022-11-25T10:04:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মাঠেই কাঁদলেন নেইমার!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১০:০৪ এএম   (ভিজিট : ১৮৪)
X

সার্বিয়ার বিপক্ষে জয় পেলেও চিন্তার ভাঁজ ব্রাজিল শিবিরে। দলের বড় তরকা নেইমার জুনিয়র চোট নিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচের ৮০তম মিনিটেই মাঠ ছেড়ে যেতে হয় তাকে। এমনকি মাঠ ছাড়ার পর তাকে কাঁদতেও দেখা গেছে।

নেইমার যেদিন ছন্দে থাকেন না, সেদিনও পুরো ৯০ মিনিট খেলে থাকেন। সার্বিয়ার বিপক্ষে যদিও সেভাবে নিজের চেনা রূপে ছিলেন না। কিন্তু বরাবরের মতো এবারও খুব বাজেভাবে ফাউলের শিকার হন। এই ম্যাচ তো বটেই পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাকেই ফাউল করা হয়েছে। গোড়ালিতে অস্বস্তিবোধ করায় ম্যাচের ৮০ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে।

মাঠ থেকে উঠে যাওয়ার সময় অনেকটাই বিমর্ষ ছিল নেইমারের মুখচ্ছবি। ডাগআউটে বসেই গোড়ালিতে বরফ দিতে দেখা যায় তাকে। এমনকি মুখ ঢেকে কেঁদেও ফেলেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ব্রাজিল ভক্তরা নিশ্চয়ই দুঃসংবাদ চাইবেন না। কেননা তাকে কেন্দ্র করেই যে হেক্সা জয়ের স্বপ্ন দেখছে সেলেসাওরা।

বাবু/জেএম





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy