নকআউট পর্ব নিশ্চিতে আজ মাঠে নামছে ইংলিশ-ডাচরা

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপে আজ (২৫ নভেম্বর) রয়েছে চারটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় এশিয়ার অন্যতম পরাশক্তি ইরানের বিপক্ষে

2022-11-25T10:45:08+00:00
2022-11-25T10:47:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নকআউট পর্ব নিশ্চিতে আজ মাঠে নামছে ইংলিশ-ডাচরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১০:৪৫ এএম  আপডেট: ২৫.১১.২০২২ ১০:৪৭ এএম  (ভিজিট : ২০৭)
X

কাতার বিশ্বকাপে আজ (২৫ নভেম্বর) রয়েছে চারটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় এশিয়ার অন্যতম পরাশক্তি ইরানের বিপক্ষে মাঠে নামবে গ্যারেথ বেলের ওয়েলস। সন্ধ্যা ৭টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে আফ্রিকান দল সেনেগাল। রাত ১০টায় নেদারল্যান্ডস-ইকুয়েডর ও দিবাগত রাত ১টায় হ্যারি কেইনদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় ডাচ ও ইকুয়েডরের পয়েন্ট সমান ৩। রাতের ম্যাচে যে দল জয়ী হবে, তারা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলবে। এ ছাড়া স্বাগতিক কাতার ও আফ্রিকান দেশ সেনেগালের পয়েন্ট শূন্য। তাই নকআউট পর্বে জায়গা করে নেওয়ার জন্য জয়ের বিকল্প নেই।

‘বি’ গ্রুপে আজকের ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হ্যারি কেইনের দলের। নকআউট পর্বে যাওয়ার জন্য গ্রুপের অন্য তিন দলের জয়ের বিকল্প নেই। ড্রয়ে ওয়েসল ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান ১ এবং ইরানের পয়েন্ট শূন্য।

বাবু/জেএম





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy