কারা যাবে বিশ্বকাপ ফাইনালে? যা বলছেন ব্রাজিলিয়ান জ্যোতিষ

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতারে ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াই এরই মধ্যে জমে উঠেছে। অঘটন-রেকর্ড-ইনজুরি, সবমিলিয়ে এগিয়ে যাচ্ছে গ্রুপ পর্বের খেলা। স্বাগতিক কাতার

2022-11-26T10:37:10+00:00
2022-11-26T10:37:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারা যাবে বিশ্বকাপ ফাইনালে? যা বলছেন ব্রাজিলিয়ান জ্যোতিষ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১০:৩৭ এএম   (ভিজিট : ১৯৩)
X

কাতারে ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াই এরই মধ্যে জমে উঠেছে। অঘটন-রেকর্ড-ইনজুরি, সবমিলিয়ে এগিয়ে যাচ্ছে গ্রুপ পর্বের খেলা। স্বাগতিক কাতার এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লেও সবার চোখ বড় দলগুলোর দিকে। আর্জেন্টিনার প্রথম ম্যাচে হেরে যাওয়া, নেইমারের ইনজুরিতে দুই শিবিরে হতাশা থাকলেও আলোচনায় রয়েছে বেশ কয়েকটি দল। কার হাতে উঠবে সোনালী ট্রফি, কে হাসবে শেষ হাসি।  

ফাইনাল নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ খ্যাত ব্রাজিলিয়ান জ্যোতিষ অ্যাথোস সালোম। একের পর এক ভবিষ্যৎ মিলে যাওয়ায় তার বেশ সুনাম। সালোমির বেশ কিছু গণনা তাক লাগিয়ে দিয়েছিল বিশ্ববাসীকে। তার মধ্যে রয়েছে কোভিড-১৯ প্যানডেমিক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এবং ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়র মৃত্যুও ফলে গিয়েছে তার নির্ধারিত সময়মতো। 

সবশেষ বিশ্ব ফুটবলের মহারণ নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফের খবরের শিরোনাম তিনি।

ব্রাজিলের সম্ভাবনা কতটা?
অ্যাথোস বলেছেন, এবারের বিশ্বকাপে ব্রাজিলের কোনো সম্ভাবনা নেই। সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠতেও পারে। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না। ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না অ্যাথোস। তবে বলছেন, জয়ের সম্ভাবনা নেই।

কারা খেলতে পারে ফাইনালে?
তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনালে যে পাঁচটি দল পা রাখার সম্ভাবনা রয়েছে তারা হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড। ফাইনালে উঠলেও নেইমারদের কাতার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান জ্যোতিষী। ফাইনাল জয়ের সম্ভাবনা তালিকা থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ড, বেলজিয়ামকেও।

চূড়ান্ত লড়াইয়ে থাকবেন কারা?
কোন দুটি দলের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা? অ্যাথোস জানিয়েছেন, ১৮ ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। অ্যাথোসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে দেশকে সোনালী ট্রফি উপহার দিতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা। বরং চোট আঘাতের সমস্যা কাটিয়ে টানা দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স। আরও একবার কাপ জয় করবে ফরাসিরা।

বাবু/এসআর






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy