চিনির পর্যাপ্ত মজুদ আছে, সংকটটা কৃত্রিম: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের চিনির কোনো অভাব নেই। রমজানকে সামনে রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুদ

2022-11-26T13:35:31+00:00
2022-11-26T13:35:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিনির পর্যাপ্ত মজুদ আছে, সংকটটা কৃত্রিম: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১:৩৫ পিএম   (ভিজিট : ২৫৭)
X


শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের চিনির কোনো অভাব নেই। রমজানকে সামনে রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুদ আছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের পরিসংখ্যান বলছে দেশে পর্যাপ্ত চিনি মজুদ আছে। আর কেবল এখনকার জন্যই নয়; আগামী রমজান মাস পর্যন্ত চিনির এ মজুদ পর্যাপ্ত। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থায় বাজারে যেন আর চিনির সংকট না হয় সেজন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়কে আরও এক লাখ টন চিনি এনে রাখার জন্য বলেছে।

মন্ত্রী এদিন রাজশাহী সার্কিট হাউসে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে রাজশাহী জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।

শিল্পমন্ত্রী জানান, রাজশাহী এখন একটা নান্দনিক শহরে রূপ নিয়েছে। পরিবেশবান্ধব শিল্পের মাধ্যমে এ শহরটাকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েই তিনি আলোচনা করতে এসেছেন। এখান থেকে যেসব দাবি-দাওয়া উঠে এসেছে সেগুলো নিয়ে তিনি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে যাবেন।

মন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত যেসব কলকারখানা আছে সেগুলো আরও বাস্তবমুখী করে পর্যায়ক্রমে চালু করা হবে। যেসব কলকারখানার যন্ত্রপাতি পুরনো হয়ে গেছে সেখানে নতুন যন্ত্রপাতি দেওয়া হবে। এসব কলকারখানা চালুর জন্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে।  পিপিপির মাধ্যমে এগুলো চালু করা হবে।

রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী বিসিক আজ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান মুহা. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

এছাড়া মতবিনিময় সভায় রাজশাহীর ব্যবসায়ী নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।

বাবু/এসএম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy