কুমিল্লায় সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ১৬

2022-11-26T14:16:09+00:00
2022-11-26T14:16:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ২:১৬ পিএম   (ভিজিট : ২৩৫)
X


কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ১৬ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

এর আগে দুপুর ১২টায় গণসমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে বেলা ১১টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সভা পরিচালনা করছেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক ইউসুফ মোল্লা টিপু। মির্জা ফখরুল ছাড়াও গণসমাবেশের মঞ্চে অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এদিকে শনিবার সকালে কুমিল্লা টমসম ব্রিজ থেকে সমাবেশস্থল টাউন হল মাঠ পর্যন্ত ২ কিলোমিটার লম্বা এক মিছিল দেখা যায়। মিছিলে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। 

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর আজ শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করছে দলটি। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ চলছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy