তিউনিশিয়াকে হারিয়ে আশা বাঁচাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

ফ্রান্সের বিপক্ষে গত ম্যাচে লিড নিয়েও বিধ্বস্ত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তাই আরব দেশ তিউনিশিয়ার বিপক্ষে ঝুঁকি নিতে চায়নি

2022-11-26T18:05:03+00:00
2022-11-26T18:05:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিউনিশিয়াকে হারিয়ে আশা বাঁচাল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৬:০৫ পিএম   (ভিজিট : ২৩১)
X

ফ্রান্সের বিপক্ষে গত ম্যাচে লিড নিয়েও বিধ্বস্ত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তাই আরব দেশ তিউনিশিয়ার বিপক্ষে ঝুঁকি নিতে চায়নি দলটি। ম্যাচের পুরোটা সময় আক্রমণের পাশাপাশি নিশ্ছিদ্র রক্ষণভাগ নিশ্চিত করেছে গ্রাহাম আরনল্ডের শিষ্যরা।

আর তাতে ব্যবধানটা বড় না করতে পারলেও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা। কাতারের আল জনৌব স্টেডিয়ামে শনিবার তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওশেনিয়ার দলটির হয়ে ম্যাচজয়ী গোলটি করেছেন মিচেল ডিউক। 

অস্ট্রেলিয়ার এই জয়ে জমে উঠেছে ডি গ্রুপের লড়াই। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের দুই নম্বরে। এক ম্যাচ কম খেলা ডেনমার্ক এক পয়েন্ট নিয়ে তাদের পরেই। প্রথম ম্যাচে বড় জয় তোলা ফ্রান্স আছে ফ্রুপের শীর্ষে, দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া তিউনিশিয়া আছে তলানিতে।

বাবু/জেএম 





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy