২৮ বছরে মেসিদের খেলা দেখতে স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শক

বুলেটিন ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শক গতকাল লিওনেল মেসিদের খেলা দেখতে উপস্থিত ছিল। শনিবার (২৬ নভেম্বর)

2022-11-27T09:37:53+00:00
2022-11-27T09:37:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৮ বছরে মেসিদের খেলা দেখতে স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৯:৩৭ এএম   (ভিজিট : ২৫৭)
X


বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শক গতকাল লিওনেল মেসিদের খেলা দেখতে উপস্থিত ছিল। শনিবার (২৬ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং মেক্সিকোর মধ্যকার বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে রেকর্ড গড়ে মাঠে উপস্থিত হয় ভক্ত-সমর্থকরা।

বার্তা সংস্থা এপির তথ্যমতে, কাতারের লুসাইলে ৮৮ হাজার ৯৬৬ দর্শকদের সামনে খেলেছে মেক্সিকো-আর্জেন্টিনা। এ ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করেন মেসিরা।

ফিফা জানিয়েছে, দোহার উত্তরে লুসাইল স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ ম্যাচে যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের ফাইনালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক দেখবে। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভিতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন।

এর আগে মেসির মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনার ফিকে হয়ে যাওয়া আশা বেঁচে থাকে। এরপর সতীর্থ এনজো ফের্নান্দেজকে দিয়ে করালেন আরও একটি গোল। এই দুই গোলে ভর করেই মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়টা পেয়ে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপে দলটির আশাও টিকে রইল সঙ্গে সঙ্গে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy