ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৬ ডিসেম্বর

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে নেতারা নানান তারিখের কথা

2022-11-27T12:27:24+00:00
2022-11-27T12:27:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৬ ডিসেম্বর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ১২:২৭ পিএম   (ভিজিট : ২৫৮)
X


আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে নেতারা নানান তারিখের কথা বললেও প্রধানমন্ত্রীর শিডিউল হিসেবে ৬ ডিসেম্বরই সম্মেলন হবে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের এক শীর্ষনেতা।

ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ মে। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। হিসাব অনুযায়ী- ২০২০ সালের ১০ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা।

তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এক বছর পর শোভন-রব্বানীকে সরিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর জ্যেষ্ঠতার ভিত্তিতে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন বছরের বেশি সময় তারা ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy