দেশে ফিরলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পাঁচ মাস চিকিৎসার পর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।আজ রোববার

2022-11-27T14:34:57+00:00
2022-11-27T14:34:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ফিরলেন রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ২:৩৪ পিএম   (ভিজিট : ২২১)
X


পাঁচ মাস চিকিৎসার পর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ রোববার (২৭ নভেম্বর) পৌনে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি।

রওশন এরশাদের দেশে ফেরা উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতির কথা জানানো হয়েছিল আগেই। সেই মোতাবেক বিমানবন্দরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঢল নেমেছে।

সকাল থেকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে অবস্থান নেন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় তারা ‘আমরা সবাই এরশাদ সেনা’, ‘রওশন এরশাদের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।

রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা সাদ। এ ছাড়া জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ সঙ্গে রয়েছেন।

এদিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিতি থেকে বিরোধীদলীয় নেতাকে অভ্যর্থনা জানান জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, পার্টির সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক সংসদ সদস্য ও দলীয় চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সাবেক সংসদ সদস্য এম এ গোফরান, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন, পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মনিরুজ্জামান টিটু প্রমুখ।

যদিও জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিমানবন্দরে দেখা যায়নি। তবে তাদের পক্ষ থেকে সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ বিমানবন্দরে রওশন এরশাদকে শুভেচ্ছা জানাতে এসেছেন।
বিমানবন্দরে নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জ গেটে উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সংবাদমাধ্যমের উদ্দেশে বক্তব্য দেন রওশন এরশাদ।

 -বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy