আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছাত্রদলের মশাল মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ-ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।তবে এ

2022-11-27T17:29:20+00:00
2022-11-27T17:29:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর নামে মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৫:২৯ পিএম   (ভিজিট : ২৪০)
X


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছাত্রদলের মশাল মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ-ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

তবে এ ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ বিএনপি ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে বিএনপির ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৫০ থেকে ১০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার লেঙ্গুরদী নামক স্থানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের রহমান জিকু জানান, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় আমাদের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মশাল জ্বালিয়ে নাশকতার প্রস্তুতিকালে রতন ও মোজাম্মেল নামের দুজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬২টি মশাল ও ৩টি ককটেল উদ্ধার করা হয়।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy