এসএসসি ৯৫ এইচএসসি ৯৭ ব্যাচ ফাউন্ডেশনের কমিটি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এসএসসি ৯৫ ও এসএসসি ৯৭ ব্যাচের ফাউন্ডেশনের একটি কার্যকরী কমিটির গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন

2022-11-27T19:35:23+00:00
2022-11-27T19:35:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এসএসসি ৯৫ এইচএসসি ৯৭ ব্যাচ ফাউন্ডেশনের কমিটি
সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৬২০)
X

এসএসসি ৯৫ ও এসএসসি ৯৭ ব্যাচের ফাউন্ডেশনের একটি কার্যকরী কমিটির গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম সুজন এবং রোটারিয়ান নাজমুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

কমিটির অন্য সদস্যরা হলেন আবু তোয়াব নয়ন সহ-সভাপতি, সাইফুদ্দিন জহুর যুগ্ম সাধারণ সম্পাদক, সর্দার ফারুক ফয়সাল অর্থ সম্পাদক, ফেরদৌস মজিদ  সাংগঠনিক সম্পাদক, কানিজ ফাতিমা দপ্তর সম্পাদক, সাখায়াত সোহেল এবং সুবীর দেবকে সদস্য পদে মনোনীত করা হয়েছে। কার্যকরী পরিষদ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে এই ফাউন্ডেশনটি।

জানা গেছে বাংলাদেশে এই প্রথম ব্যাচভিত্তিক ফাউন্ডেশনের সরকারি নিবন্ধন পেয়েছে এসএসসি-৯৫ ও এইচএসসি-৯৭  ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ থেকে বাংলাদেশে ব্যাচভিত্তিক ফাউন্ডেশন গড়ার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের এসএসসি-৯৫ ব্যাচের পরীক্ষার্থীরা এগিয়ে এসে ডিসেম্বর ২০২১ সালে গঠন করে এই ফাউন্ডেশন।  

তারপর থেকে এ ব্যাচের বন্ধুরা নিজেরা ফান্ড সংগ্রহ করে, সারাদেশে শীতবস্ত্র বিতরণ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, রংপুর ও সাতক্ষীরার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, দরিদ্র জনগোষ্ঠীর ফ্রি চিকিৎসা, সমগ্র ঢাকায় যানঝটে আটকে পড়া  প্রায়  দেড় লক্ষ রোজাদারদের মধ্যে ফ্রি ইফতার বিতরণ, এগারোটি এতিম খানা দুইটি বৃদ্ধাশ্রমে ঈদ বস্ত্র ও এক মাসের রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ, সিলেট সুনামগঞ্জ সিরাজগঞ্জ নোয়াখালী চট্টগ্রামে দরিদ্র সনাতন ধর্মাম্বলী দুই হাজার মানুষের মধ্যে দুর্গাপূজা উৎসবের বস্ত্র বিতরণ, চট্টগ্রাম সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ মানুষের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা, চার জন ক্যান্সার রোগীর ও দুইজন হার্টের রোগীর ফ্রি চিকিৎসাসহ ছিন্নমূল পথশিশুদেও  মূলধারায় ফিরিয়ে আনাসহ মানবিক কার্যক্রম চালিয়ে যায় এই ফাউন্ডেশনটি। বন্ধুদের একটি অনুষ্ঠানের মাধ্যমেই ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্যদের বরণ করে নেওয়া হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy