আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয় : হুইপ স্বপন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার

2022-11-27T19:38:05+00:00
2022-11-27T19:38:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয় : হুইপ স্বপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৮৬)
X

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয়। আমরা চাই না কেউ পালিয়ে যাক। আওয়ামী লীগের লোকজন আপনাদের পাহারা দিয়ে রাখবে। রোববার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।  
 
সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই। আওয়ামী ক্ষমতার অবৈধ দখলদার কোনো ডাকাত সর্দারের পকেট থেকে জন্ম নেওয়া অবৈধ রাজনৈতিক দল নয়। এদেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগ, বাঙালির আপন রাজনৈতিক প্রতিষ্ঠান। আপনার দলের দণ্ডমুণ্ডের কর্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১- র পর তার মামার বন্ধুদের থেরাপি গ্রহণ শেষে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পলাতক নেতার মহাসচিবের এমন আস্ফালন মানায় না। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের প্রত্যেক নাগরিকের জন্মগত নাগরিক অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। প্রয়োজনে আওয়ামী লীগ কর্মীরা পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবীনগর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। ফয়েজুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এবাদুল করিম বুলবুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, ঢাকা মহানগর নেতা মোর্শেদ কামাল প্রমুখ।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy