ঢাবি শিক্ষার্থীর একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কারুশিল্প বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রেজাউল করিম রিজনের ‘কারূপ’ শীর্ষক প্রথম একক কারুশিল্প প্রদর্শনী রোববার চারুকলা অনুষদের

2022-11-27T20:09:46+00:00
2022-11-27T20:09:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাবি শিক্ষার্থীর একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৬৯)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কারুশিল্প বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রেজাউল করিম রিজনের ‘কারূপ’ শীর্ষক প্রথম একক কারুশিল্প প্রদর্শনী রোববার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিনব্যাপী এই একক কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। কারুশিল্প বিভাগের চেয়ারপার্সন ফারহানা ফেরদৌসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য্য।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কারুশিল্পী রেজাউল করিম রিজনকে তার শিল্পকর্মের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, যেকোন সাধারণ বিষয়কে একজন শিল্পী তার অন্তর, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে শিল্পকর্মকে মানুষের কাছে উপভোগ্য করে তোলে। শিল্প, শিল্পী ও সৃষ্টি একটি শব্দ আরেকটি শব্দের সঙ্গে গাঁথা। এ ধরনের প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পী নিজেকে আরও বিকশিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধন শেষে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রদর্শনী ঘুরে দেখেন। উল্লেখ্য, এই প্রদর্শনীতে ৫৫টি কারুশিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ও উন্মুক্ত প্রাঙ্গণে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy