স্পেনের সঙ্গে ড্র করে টিকে থাকলো জার্মানি

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপের ‘ই’ গ্রুপে হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলো দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও জামার্নি। ১ পয়েন্ট পাওয়ায়

2022-11-28T10:32:56+00:00
2022-11-28T10:32:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্পেনের সঙ্গে ড্র করে টিকে থাকলো জার্মানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১০:৩২ এএম   (ভিজিট : ২০৫)
X


কাতার বিশ্বকাপের ‘ই’ গ্রুপে  হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলো দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও জামার্নি। ১ পয়েন্ট পাওয়ায় বিশ্বকাপে টিকে থাকলো চার বারের চ্যাম্পিয়ন জার্মান।

ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। স্পেনের পক্ষে স্ট্রাইকার আলভারো মোরাতা ও জামার্নির পক্ষে স্ট্রাইকার নিকলাস ফুয়েলক্রুগ গোল করেন। দু’জনই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন।

এ ম্যাচ ড্র হলেও শেষ ষোলেতে যাবার পথ খোলা আছে স্পেন-জামার্নির দুই দলের সামনেই। এই গ্রুপে ২টি করে ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্পেন। ৩ পয়েন্ট আছে জাপান ও কোস্টারিকার। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জামার্নি। 

তবে চার দলেরই শেষ ষোলেতে যাবার ভালো সুযোগ রয়েছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জামার্নি। তাই স্পেনের কাছে হারলে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেত  জামার্নদের। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলে আত্মবিশ্বাসে ভরপুর হয়েই আজ মাঠে নামে স্প্যানিশরা।

আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনে আল খোরের আলবায়াত স্টেডিয়ামে খেলতে নামে জামার্নি। সপ্তম মিনিটে প্রথম আক্রমণে যায়  স্পেন। স্ট্রাইকার মার্কো আসেনসিওর পাস থেকে প্রতিপক্ষের গোলমুখে আক্রমণভাগের আরেক খেলোয়াড় ডানি ওলমোর শট প্রতিহত করেন জামার্নির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

এরপর দুই দলই  বল দখলের লড়াইয়ে মেতে ওঠে। তবে ২৫ মিনিটে প্রথম আক্রমণ শানায় জামার্নি। মাঝমাঠ থেকে বল নিয়ে স্পেনের ডি বক্স থেকে বাঁ পায়ে শট নেন মিডফিল্ডার সার্জি গ্যানাব্রি। কিন্তু সেই শট গোলবারের পাশ দিয়ে চলে যায় মাঠের বাইরে।  

তবে ৩৯ মিনিটে জার্মানি গোল পেলেও  তা বাতিল হয়ে যায়। মিডফিল্ডার জসুয়া কিমিচের ক্রস থেকে হেডে গোল করেন ডিফেন্ডার এন্টোনিও রুডিগার। ভিএআরের সহায়তা নিয়ে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ভিডিও রিপ্লেতে দেখা যায় জামার্নির দু’জন খেলোয়াড় অফসাইডে ছিলেন।

শ্বাসরুদ্ধকর ম্যাচের প্রথমার্ধ আক্রমণ পাল্টা আক্রমণে কেটে গেলেও গোলশূন্যভাবে শেষ করতে হয় স্পেন ও জামার্নিকে। এই অর্ধে ৬৮ শতাংশ বল দখলে রাখে স্প্যানিশরা। জামার্নির সীমানায় চারটি আক্রমণ করে তারা। পক্ষান্তরে ৩টি আক্রমণ ছিলো জামার্নদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ধারা অব্যাহত রাখে দুই দল। ৫৬ মিনিটে মিডফিল্ডার জসুয়া কিমিচের দূরপাল্লার শট রুখে দেন গোলরক্ষক উনাই সাইমন।

কিন্তু ৬২ মিনিটে গোলের আনন্দে নেচে উঠে স্পেন। আট মিনিট আগে ফেরান টরেসের জায়গায় মাঠে নেমেই দারুন এক গোল করেন স্ট্রাইকার আলভারো মোরাতা। বাঁ প্রান্ত দিয়ে ক্রস থেকে ডি বক্সের ভেতরে পাওয়া বলে আলতো টোকায় জালে জড়ান মোরাতা। তাতে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।   

গোল হজমের পর ৭৩ মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণ শানায় জামার্নি। মিডফিল্ডার জামাল মুসিয়ালার পাস থেকে বক্সের কাছে বল পান স্ট্রাইকার নিকলাস ফুয়েলক্রুগ। গোলমুখে নেয়া ফুয়েলক্রুগের শট বাইরে চলে যায়।

পরের মিনিটে আবারও আক্রমণ করে জামার্নি। ডান দিকের বক্সের বাইরে থেকে জামালের শট আটকে দেন স্পেনের ডিফেন্ডার রডরি।

জামার্নির মুহূর্মুহু আক্রমণে রক্ষণাত্মক হয়ে পড়ে স্পেন। তবে ৮৩ মিনিটে সাফল্য পায় জার্মানরা। ৭০ মিনিটে স্ট্রাইকার থমাস মুলারের পরিবর্তে খেলতে নামা ফুয়েলক্রুগ গোল করে জামার্নিকে সমতায় ফেরান। 

ডানপ্রান্ত দিয়ে জামালের দেয়া ছোট পাসে বল নিয়ে বক্সের ভেতর থেকে আচমকা জোড়ালো শট নেন ফুয়েলক্রুগ। স্পেনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়। ম্যাচে ১-১ গোলের সমতায় ফেরে জামার্ন।

নিধার্রিত সময় শেষ হবার পরও ইনজুরি সময়ে ৬ মিনিট খেলা হয়। সেখানে ধারালো কোন আক্রমণ করতে পারেনি কোন দলই। শেষ পর্যন্ত  ড্র’তে শেষ হয় ম্যাচ।

আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের মুখোমুখি হবে স্পেন। একই দিন কোস্টরিকার বিপক্ষে খেলবে জামার্নি।

-বাবু/এ.এস







Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy