দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। দুই

2022-11-28T17:59:34+00:00
2022-11-28T17:59:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে : চুন্নু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২০৪)
X

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে। তারা যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগের লুটপাট দেখে বিএনপি ভাবছে সবই তো খেয়ে ফেলল আমরা কি খাবো? তাই তারা লুটপাট করতে ক্ষমতায় যেতে চায়। সে কারণে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছে। তবে বর্তমানে যে নির্বাচনী সিস্টেম সেটিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা বলেছি নির্বাচনী সিস্টেম পরিবর্তন করতে হবে। 

সোমবার (২৮ নভেম্বার) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের দুর্নীতি অনিয়মের সমালোচনা করে বলেন, বড় বড় প্রকল্প বড় বড় দুর্নীতি। এসবের কোনো হিসাব নেই। দুদলের দুঃশাসন দেশের মানুষ দেখেছে। তারা এখন তৃতীয় পক্ষ খুঁজছে। আর সেই তৃতীয় পক্ষই জাতীয় পার্টি। 

সোমবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সাধারণ সম্পদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান লেঃ কর্ণেল সাব্বির আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে।

নেতাকর্মীদের দাবি উজ্জীবিত হয়েছে জাতীয় পার্টি। সম্মেলন শেষে শেখ আজহার হোসেনকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও আশরাফুজ্জামান আশুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলের মহাসচিব।

বাবু/এসআর







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy