সরকারই গণতন্ত্রের জন্য হুমকি: রব

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতি

সরকারই গণতন্ত্রের জন্য হুমকি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বর্তমান সরকার

2022-11-28T18:41:53+00:00
2022-11-28T18:41:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারই গণতন্ত্রের জন্য হুমকি: রব
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৯০)
X


সরকারই গণতন্ত্রের জন্য হুমকি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়ে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে ‘বল প্রয়োগ’ ও ‘ভয়ভীতির’ শাসনব্যবস্থা গড়ে তুলেছে। এখন গোপনীয়ভাবেও ব্যক্তিগত মতপ্রকাশের ক্ষেত্রে ভয় কার্যকর হয়ে পড়ছে।

তিনি বলেন, এ ভয়ংকর শাসনব্যবস্থার কারণে জনগণ গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান আইনগত ও নৈতিকভাবে ভেঙে পড়েছে। দীর্ঘদিন ক্ষমতা ধরে থাকায় একটি আনুগত্যশীল সুবিধাভোগী গোষ্ঠী সরকারের অনৈতিক ও বর্বরোচিত কাজের সমর্থক হয়ে ওঠেছে। যা সমাজের জন্য হুমকিস্বরূপ।

সোমবার (২৮ নভেম্বর) উত্তরায় বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, সম্প্রতি সরকার নিজেই স্বীকার করেছে ভোটচুরি জনগণ মেনে নেয় না। যারা ভোটচুরির অপরাধে অপরাধী জনগণ তাদের রাষ্ট্রক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করে। সুতরাং ভোটচুরির অপরাধে আওয়ামী লীগ অপরাধী, যেহেতু পদত্যাগ করার নৈতিক শক্তি সরকারের নেই সেহেতু বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করাই জনগণের রাজনৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

সভায় আরও বক্তব্য দেন— ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

বাবু/এসএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy