প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:৫৯ পিএম (ভিজিট : ১৭৮)

X
বাংলাদেশ উনমুক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীদের শিক্ষার ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করে শিক্ষার আওতায় আনার লক্ষে ‘দিনের আলো হিজরা সংঘ, রাজশাহী’-এর উদ্যোগে সোমবার (২৮ নভেম্বর) এ্যাডভোকেসি সভা বাউবির সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, সমাজে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার সবারই মৌলিক অধিকার রয়েছে। সামাজিক সচেতনা বৃদ্ধির মাধ্যমে সমাজের সকল স্তরে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সদস্যদের সম্পৃক্ত হওয়ার কথা উল্লেখ করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন-এর সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর উদ্দেশ্যে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক মেহেরীন মুনজারীন রত্না।
বাবু/এসএম