ঘানা-দ. কোরিয়ার ম্যাচ শুরু

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঘানা ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে

2022-11-28T19:23:57+00:00
2022-11-28T19:23:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘানা-দ. কোরিয়ার ম্যাচ শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X

বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঘানা ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি।  যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

ম্যাচের সপ্তম মিনিটে ও অষ্টম মিনিটে দুটি কর্নার পায় দক্ষিণ কোরিয়া। সপ্তম মিনিটের কর্নার থেকে সুবিধা আদায় করতে না পারলেও অষ্টম মিনিটের কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল। এ সময় কর্নার থেকে সন হিউং-মিনের ক্রসে হেড নিয়েছিলেন কিম মিন-জে। কিন্তু তার নেওয়া হেড বাম পাশ দিয়ে চলে যায়।

দক্ষিণ কোরিয়ার একাদশ:
কিম সেউং-গিউ, কিম ইয়ং-গুওন, কিম মিন-জে, কিম জিন-সু, কিম মুন-হোয়ান, জিওং উ-ইয়ং, জুং উ-ইয়ং, হোয়াং ইন-বিওম, চো গুয়ে-সুং, সন হিউং-মিন ও কওন চ্যাং-হুন।

ঘানার একাদশ:
লরেন্স আটি জিগি, মোহাম্মদ সালিসু, ড্যানিয়েল আমর্তে, গিডিয়ন মেনসাহ, তারিক ল্যাম্পটে, সালিস আব্দুল সামেদ, মোহাম্মদ কুদুস, থমাস পার্টি, ইনাকি উইলিয়ামস, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়ু।

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy