কুদুসের জোড়া গোলে টিকে থাকলো ঘানা

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপের মঞ্চে আরও একটি জমজমাট ম্যাচ দেখা গেল আজ। প্রতিদ্বন্দ্বী দুই দলের কাছেই ম্যাচটিতে জয় পাওয়া ছিল

2022-11-28T21:12:17+00:00
2022-11-28T21:15:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুদুসের জোড়া গোলে টিকে থাকলো ঘানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৯:১২ পিএম  আপডেট: ২৮.১১.২০২২ ৯:১৫ পিএম  (ভিজিট : ২০২)
X

কাতার বিশ্বকাপের মঞ্চে আরও একটি জমজমাট ম্যাচ দেখা গেল আজ। প্রতিদ্বন্দ্বী দুই দলের কাছেই ম্যাচটিতে জয় পাওয়া ছিল গুরুত্বপূর্ণ।  পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল ঘানা। উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করা দক্ষিণ কোরিয়া আজ দুর্দান্ত লড়াই করেও ঘানার সঙ্গে পেরে ওঠেনি।

হেরেছে ৩-২ গোলের ব্যবধানে। এতে ঘানার শেষ ষোলোতে যাওয়ার আশা টিকে রইল। এডুকেশন সিটি স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল ঘানা। কিন্তু বিরতির পর ১৬৮ সেকেন্ডের মধ্যে দুই গোল শোধ করে কোরিয়াকে ম্যাচে ফেরান চো চিউইয়ি-সাং।

কিন্তু ঘানা এত সহজে ছেড়ে দেবে কেন? একটু পরেই তারা স্কোরলাইন ৩-২ করে ফেলে। গোল শোধ করতে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ চালিয়ে গেছে কোরিয়া। কিন্তু তাদের হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy