বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিলের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নিশ্চিত করেছে শেষ ষোলো। পাশাপাশিএর মধ্য

2022-11-29T00:56:22+00:00
2022-11-29T00:56:22+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিলের অনন্য রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১২:৫৬ এএম   (ভিজিট : ৩১১)
X

কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নিশ্চিত করেছে শেষ ষোলো। পাশাপাশি এর মধ্য দিয়ে বিশ্বকাপের গ্রুপপর্বে রেকর্ড ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছে সেলেসাঁওরা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এতো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই।


ব্রাজিল সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে হেরেছিল গ্রুপপর্বে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে। ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ছোঁয় টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। আজ সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল ছাড়িয়ে যায় সবাইকে।


অর্থা ১৯৯৮ সালের পর গ্রুপপর্বের কোনো ম্যাচে আর হারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে।


বাবু/এসআর







Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy