ফিফার টুইটে বাংলাদেশের ব্রাজিল–ভক্তরা

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কয়েক দিন আগেই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোল উদ্‌যাপনের একটি ভিডিও টুইট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক

2022-11-29T15:38:28+00:00
2022-11-29T15:40:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফিফার টুইটে বাংলাদেশের ব্রাজিল–ভক্তরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৩:৩৮ পিএম  আপডেট: ২৯.১১.২০২২ ৩:৪০ পিএম  (ভিজিট : ২৩১)
X

কয়েক দিন আগেই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোল উদ্‌যাপনের একটি ভিডিও টুইট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছিল, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদ্‌যাপন করছেন।’

ফিফার টুইটে আবারও জায়গা পেল বাংলাদেশ। এবার তারা টুইট করল ব্রাজিল–সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবি। গতকাল ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখেন হাজার হাজার মানুষ। স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। সমর্থকদের জমায়েত হওয়ার এমন কয়েকটি ছবি পোস্ট করে ফিফা লিখেছে, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এত একত্র করতে পারে না।’

সাধারণত প্রিয় দলের খেলা দেখতে প্রতি রাতেই উৎসবের আমেজে পূর্ণ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জার্সি গায়ে, পতাকা হাতে প্রিয় দলের খেলা দেখতে আসেন সমর্থকেরা। অনেকে সঙ্গে নিয়ে আসেন ভুভুজেলা বাঁশি। সন্ধ্যা হতেই টিএসসি, হাজি মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠসহ অন্য জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচে।

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলই শিরোপাপ্রত্যাশী। দুই ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। গতকাল রাতের ম্যাচে ৮৩ মিনিটে কাসিমিরোর গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। মূলত এই গোল হয়েই তাদের নকআউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy