আমরা নেইমারকে মিস করেছি : তিতে

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির চোটে পড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েন ব্রাজিলিয়ান সুপার স্টার

2022-11-29T17:47:10+00:00
2022-11-29T17:47:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমরা নেইমারকে মিস করেছি : তিতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২২৭)
X

কাতার বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির চোটে পড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। এরপরের ম্যাচে গতকাল এই তারকাকে ছাড়াই মাঠে নামে বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল। যেখানে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পরও সেলেসাও কোচ তিতে মিস করেছেন তারকা ফুটবলার নেইমারকেই।

কাতার বিশ্বকাপ আসরে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে শেষ ষোলর রাস্তা পরিস্কার করে রাখল ব্রাজিল। এদিন নেইমার দলে না থাকায় ভিন্ন পরিকল্পনায় খেলতে দেখা যায় ব্রাজিলকে। তবে প্রথমার্ধে কোনো গোল না পাওয়ায় দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন এনে আক্রমণের গতি বাড়ায় থিয়াগো সিলভার দল। এরপরই অবশ্য কাঙ্ক্ষিত গোল করে ম্যাচে জয় এনে দেন দলটির তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো।

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে কোচ তিতে নেইমারকেও স্মরণে আনলেন। জানালেন তার অভাব পূরণের জন্য মানসম্মত ফুটবলারও আছে ব্রাজিল দলে। তিতে যেমনটা বললেন, ‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করবো না আমরা নেইমারকে মিস করেছি। তার ড্রিবলিং, পাস, গোল করার সক্ষমতা সব কিছুই।’

প্রথম ম্যাচে জোড়া গোল করেন রিসার্লিসন, এরপর শেষ ম্যাচে গতকাল গোল করলেন ক্যাসেমিরো। অবশ্য ম্যাচে দলের হয়ে কে গোল করলো সেটা নিয়ে মোটেও চিন্তিত নন দলের কোচ তিতে। ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলছিলেন, ‘৪ বছরের লম্বা প্রসেসের পর এই দলটি গঠন করা হয়েছে। দেখতে অনেকটা সহজ মনে হয় কিন্তু তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দল গঠন করাটা খুব সহজ ছিল না। এই প্রক্রিয়াটাই জয় এনে দিয়েছে দলকে।’

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy