৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আজ

বুলেটিন ডেস্ক

শিক্ষা

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে

2022-11-30T10:28:04+00:00
2022-11-30T11:23:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আজ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১০:২৮ এএম  আপডেট: ৩০.১১.২০২২ ১১:২৩ এএম  (ভিজিট : ২৩৯)
X


৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

পিএসসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সে সভাতেই ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৫তম বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এরমধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ জন ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, আনসারে ২৫ জন, কর ক্যাডারে ৩০ জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেবে সরকার।

পিএসসি সূত্র জানায়, ক্যাডার পদের পাশাপাশি এই বিসিএসে প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন প্রার্থী।

এজন্য পিএসসি আগেই এবার ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডারের চাহিদাপত্র নির্দিষ্ট করে দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এবার ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদও নির্দিষ্ট করার উদ্যোগ নিয়েছে।

-বাবু/এ.এস







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy